শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭

উপলব্ধি

ইদানীং আগের মত আর ফেসবুক পাগলামি করিনা। কেন জানি ইচ্ছে করেনা সেসব। যদিও ডাটা কানেকশন অন থাকার দরুন বেশীরভাগ সময়ই আমাকে অনলাইন দেখায়।  হয়তো বয়সের প্রভাবটা মনেও পড়তে শুরু করেছে অথবা বাস্তবতাটা জীবনের ষষ্ঠ বিষয়গুলোর হাতে ঠিকছে না আর নতুবা ম্যাচুরিটি নামের জিনিসটাই মনটাকে শক্ত করে তুলছে। অনেক দিন পার করেছি হেঁসে খেলে। নিজের চোখের সামনে এই ছোট জীবনটার অনেক রং দেখেছি আমি। কেমন কেমন করে যেন দিনগুলো যাচ্ছে।  আজকে কার একটা যেন একটা স্ট্যাটাস দেখেছিলাম, যেটা ছিল এমন "আজই সেই সময় যে ভবিষ্যতের কথা ভেবে গতকাল তুমি দু:শ্চিন্তায় ছিলে"! জিনিসটা কেন জানি মনে এসে লাগলো!!! তাইতো!!! আজইতো সেই দিন যার কথা চিন্তা করে কাল পর্যন্ত দু:শ্চিন্তায় ছিলাম। আসলে আমরা মানুষরা বড়ই অদ্ভুত।  আগামীকাল কি হবে, সে চিন্তায় আজকের সময়টাকে উপভোগই করতে পারিনা। হঠাত অতীতের কথাগূলো মাথায় এসে ঘুরপাক খেতে শুরু করলো। হাজার হিসেব করে বড়ই আনন্দিত হই, কেনই বা সৃষ্টিকর্তার দোষ দিতে যাবো??? জীবনেতো কখনো অকৃতকার্য হইনি, প্রতিটা পদক্ষেপেই সফল হয়েছি। কারো কখনো কোন ক্ষতি করার চিন্তা করিনি বলেই হয়ত বিধাতা কিছুতে ঠেকায়নি। সবার জীবনে হয় কিনা জানিনা, হঠাত এমন কিছু  স্বপ্ন এসে দাড়াবে যা আপনার অজান্তেই আপনার লক্ষবস্তুতে পরিণত হবে। যা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবেন।  যার পেছনে ছুটতে থাকবেন। আমি সেই ছুটতে থাকাদের দলে! বিধাতার কাছে ফরিয়াদ,  যেন সফলদের তালিকায় আমার নাম ও রাখেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন